আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত মৌলভীবাজারের রেদোয়ান - Anti child marriage organizations

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Popular Posts

Saturday, 19 November 2022

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত মৌলভীবাজারের রেদোয়ান


 বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২২-এর জন্য মনোনীত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কিশোর রেদওয়ান আহমেদ। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ড সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

শিশুদের জন্য এটি শিশুদের নোবেল পুরস্কার নামে পরিচিত। বিশ্বের ৪৬টি দেশের ১৭৫ জন শিশুকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে ‘বাল্য বিবাহ’ বিষয়ে পুরস্কারটির জন্য আবেদন করা হয়।

রেদওয়ান বড়লেখার উপজেলার ইটাউরী গ্রামের বাসিন্দা। সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এছাড়া ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সঙ্গে জলবায়ু সুবিচার আন্দোলনে কাজ করছে।

No comments:

Post a Comment